ঢাকা ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

শ্রীপুর সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:১৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল ও সন্ত্রাস দমনের লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ৩ আগস্ট অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ  সুপার মোঃ শরিফ উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, সহকারী পুলিশ সুপার, (কালিয়াকৈর সার্কেল) মোঃ শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার(প্রবি) সোয়েব মুহাম্মাদ, ফয়েজ আহমেদ মিরু, শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, “তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। শ্রীপুরকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।”

সাঁড়াশি অভিযানে ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

শ্রীপুর সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৮:১৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬