ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

নরসিংদীর হত্যা ও বিস্ফোরকসহ ১১ মাললার আসামী “বোমা রাজ্জাক গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

নরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ী থেকে রাজ্জাক ওরফে ‘বোমা রাজ্জাক’ (২৫) নামে পুলিশের তালিকাভুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রায়পুরা থানা পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বাঁশগাড়ী ইউনিয়নের চর মেঘনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাজ্জাক ওই গ্রামের হানিফার ছেলে।

পুলিশ জানায়, চরাঞ্চলসহ রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় রাজ্জাকের অবস্থানের তথ্য পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়।

রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নির্দেশনায় এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। এসআই শামসুল আলমের নেতৃত্বে বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে রাজ্জাককে গ্রেপ্তার করেন।

পুলিশের ভাষ্য, রাজ্জাকের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। হত্যা, চাঁদাবাজি, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইন এবং মারামারিসহ বিভিন্ন ঘটনায় তার বিরুদ্ধে মোট ১১টি মামলার তথ্য পাওয়া গেছে।

রাজ্জাক গ্রেপ্তারের পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। চরাঞ্চলসহ উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে রায়পুরা থানা পুলিশ।

বেনাপোলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

নরসিংদীর হত্যা ও বিস্ফোরকসহ ১১ মাললার আসামী “বোমা রাজ্জাক গ্রেপ্তার

প্রকাশিত : ০৯:০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬