ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের হাতে প্রধানমন্ত্রীর উপহারের তুলে দিলেন :বিমানও পর্যটনমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৩১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শেখ হাসিনা ৩১ ডিসেম্বর কেন,কালই আসুক। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করবো ও সঙ্গে দুটি হাত কড়া থাকবে।  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা  কে উদেশ্য এ  মন্তব্য করেছেন  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
 তিনি আরো বলেন বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের পেট ভরার জন্য লুটপাট করে এ দেশের সব কিছু নিয়ে গেছে। কিন্তু এখন লুটপাটের টাকা খেতে পারছে না। এখন বাংলাদেশে আসবে, ফাঁসি হবে। মাঝে মাঝে শুনি যে উঁকি দিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে নাকি এখানে আসবেন। এ কথাগুলো বলে বিশৃঙ্খলা করার জন্য।  যারা ফ্যাসিস্ট আমলের ছিল তারা লুকিয়ে আছে । তারা যাতে আস্থা না হারায় এ কারণে এ কথাগুলো বলে।
আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুন ইউনিয়নের রতনপুর গ্রামে রাজধানীর শাহবাগে বসবাস করা অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া উপহারের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিমান ও পর্যটনমন্ত্রী বলেন, ‘আমরা তো বলি আপনি ৩১ ডিসেম্বর কেনো, আগামীকালই আসেন। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করবো ও সঙ্গে দুইটি হাতকড়া থাকবে। আপনাকে হাতকড়া দিয়ে রিসিভ করে আপনি যে মানবতাবিরোধী অমানবিক আচরণ করেছেন বাংলাদেশের মানুষের ওপর, তার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। এই বিচার করার জন্য আমরা অপেক্ষায় আছি। আমরা অনুরোধ করেছি পার্শ্ববর্তী দেশকে, অতিসত্বর শেখ হাসিনাসহ তার দোষররা যারা পলায়ন করে আছে, তাদেরকে আমাদের কাছে ফেরত দেয়া হোক।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের যে অধিকার ক্ষুণ্ণ করা হয়েছিল- তার জন্যে, আমরা সুষ্ঠু বিচারের মাধ্যমে জনগণের অধিকার, জনগণের জান-মাল-টাকা লুট- এগুলোর সমাধান করতে চাই।’
এই অনুষ্ঠানে  বিমান ও পর্যটনমন্ত্রী ছাড়াও  উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য (প্রকৌশলী)খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম।

বেনাপোলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের হাতে প্রধানমন্ত্রীর উপহারের তুলে দিলেন :বিমানও পর্যটনমন্ত্রী

প্রকাশিত : ১০:৩১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬