ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে ডিসির গণশুনানি: ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখা প্রতিবন্ধী আল-আমিনের মুখে হাসি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে
গাজীপুর প্রতিনিধিঃ শারীরিক প্রতিবন্ধকতা ও চরম দারিদ্র্যের কারণে শৈশবেই ভিক্ষাবৃত্তিতে নামতে হয়েছিল ৩৩ বছর বয়সী আল-আমিন ভূঁইয়াকে। দুই হাতের ওপর ভর দিয়ে চলাফেরা করা এই যুবকের ইচ্ছে ছিল ভিক্ষা ছেড়ে নিজে ছোটখাটো ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার। তবে অর্থের অভাবে দীর্ঘদিন ধরে তা আটকে ছিল। অবশেষে গাজীপুরের জেলা প্রশাসকের (ডিসি) হস্তক্ষেপে নিজের স্বপ্ন পূরণের পথ খুঁজে পেলেন তিনি।
​বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সাপ্তাহিক গণশুনানিতে হাজির হয়ে নিজের স্বপ্নের কথা জানান আল-আমিন। ঘটনাটি শোনার পর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া তাকে তাৎক্ষণিক ব্যবসা শুরু করার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতে ব্যবসা পরিচালনায় আরও সহযোগিতার আশ্বাস দেন। সহায়তা পেয়ে আবেগাপ্লুত আল-আমিন জেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
​শুধু আল-আমিনই নন, এদিন নানা সংকট ও ভোগান্তি নিয়ে জেলা প্রশাসকের কাছে হাজির হন অর্ধশতাধিক সাধারণ মানুষ। গাজীপুর মহানগরের দীঘিরচালা এলাকার পোশাকশ্রমিক সানিয়া আক্তার আসেন পক্ষাঘাতগ্রস্ত বাবার চিকিৎসার আকুতি নিয়ে। জেলা প্রশাসক তাকে তাৎক্ষণিক নগদ অর্থ সহায়তার পাশাপাশি ঢাকার পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার আশ্বাস দেন। এছাড়া স্তন ক্যান্সারে আক্রান্ত টঙ্গীর বৃদ্ধা সামসুন্নাহারকেও চিকিৎসার জন্য আর্থিক সাহায্য দেওয়া হয়।
​অন্যদিকে, স্বামীর মৃত্যুর পর ভিটেমাটি থেকে বিতাড়িত হওয়ার অভিযোগ নিয়ে ধীরাশ্রমের বিধবা হালিমা আক্তার কান্নায় ভেঙে পড়লে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে সদর সার্কেলের সহকারী কমিশনারকে (ভূমি) বিষয়টি দ্রুত সমাধানের নির্দেশ দেন।
​গণশুনানিতে আসা অন্যান্য নাগরিকদের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ, মাতৃত্বকালীন ভাতা, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি, বাসস্থানের অভাব এবং কারখানার বকেয়া বেতন সংক্রান্ত নানা সমস্যার কথা শুনে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক।
​এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি বুধবার এ গণশুনানি অনুষ্ঠিত হয়। অধিকাংশ মানুষ জমিজমা, আর্থিক অনটন ও চিকিৎসাসংক্রান্ত জটিলতা নিয়ে আসছেন। সমাজসেবা, মহিলা ও শিশু বিষয়ক বিভাগ এবং প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টসহ সরকারের নানা খাত থেকে যাতে অসহায় ও দুস্থ মানুষগুলো সর্বোচ্চ সহায়তা পেতে পারেন, জেলা প্রশাসন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে সাত প্রতিষ্ঠানকে জরিমানা

গাজীপুরে ডিসির গণশুনানি: ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখা প্রতিবন্ধী আল-আমিনের মুখে হাসি

প্রকাশিত : ১২:১৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬