ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে সাত প্রতিষ্ঠানকে জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:৩২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে
ফরিদপুর প্রতিনিধি: অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বিদ্যুৎ অপচয় রোধে ফরিদপুরের নগরকান্দায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির নগরকান্দা জোনাল অফিসের উদ্যোগে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খাইরুল ইসলাম। রাত ৮টার পর দোকান খোলা রাখা এবং অতিরিক্ত আলোকসজ্জার মাধ্যমে বিদ্যুৎ অপচয়ের অভিযোগে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়।
অভিযানে নগরকান্দা জোনাল অফিসের ডিজিএম মো. সোহেল রানা চৌধুরী, নগরকান্দা থানা পুলিশের একটি দল ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সরকারি নির্দেশনা বাস্তবায়নে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরসহ বিভিন্ন জোনাল ও সাব-জোনাল অফিসের আওতাধীন এলাকায় মোট ১১টি দল রাতের অভিযান পরিচালনা করে। এ সময় আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার, রাস্তার বাতি, অটো চার্জিং, গ্যারেজ ও ফুটপাতে বিদ্যুৎ ব্যবহারের বিষয়গুলো পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারও পরিদর্শন করা হয়।
সদর দপ্তরের আওতাধীন এলাকায় আবাসিক মিটার ব্যবহার করে অটো চার্জিং করায় তিনটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া রাত ৮টার পর দোকান বা মার্কেট খোলা রাখায় ২৯ জন দোকান ও মার্কেট মালিককে সতর্ক করা হয়।
অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পীরগঞ্জে মাঠ দিবসে হাইব্রিড চিচিঙ্গা চাষের সাফল্য পরিদর্শন করছেন কৃষক

ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে সাত প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত : ০১:৩২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬