কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৩৮ জন। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৫৬ জনকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৩৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। ২০২৬ সালে দাউদকান্দিতে সর্বমোট ১১৪১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।তিনি আরো জানান, প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে তাই সবাইকে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন হতে হবে।
উল্লেখ্য ,দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন ও পৌর প্রশাসক নাহিদ আহমেদ ডেঙ্গু প্রতিরোধে আগামী তিন মাসের পরিছন্নতা কর্মসূচি উদ্বোধন করেছেন। তবে সবাই ডেঙ্গু প্রতিরোধে সচেতন না হলে পুনরায় মহামারি আকার ধারণ করতে পারে। তাই সবাইকে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন হতে হবে এবং ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

ডেস্ক রিপোর্ট 






















