ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

১১৫টি অভিযোগের মধ্যে একটি বাদে বাকি সবগুলোতে ম্যানসিটি দোষী সাব্যস্ত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:০১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

ইংলিশ ফুটবলে আলোড়ন সৃষ্টি করা খবর, যা বহুল প্রতীক্ষিত। ‘প্রিমিয়ার লিগ ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের প্রায় সব নিয়ম লংঘনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছে ম্যানচেস্টার সিটি’, খবর ব্রিটিশ গণমাধ্যমের।

ইংলিশ লিগ তাদের যুগান্তকারী ফলাফল ঘোষণার তিন বছরেরও বেশি সময় পর এই তথ্য এলো। ম্যানচেস্টার ক্লাবের বিরুদ্ধে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে সংক্রান্ত ১৩০টি নিয়ম লংঘনের অভিযোগ আনা হয়েছিল।

দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ম্যানসিটির বিরুদ্ধে এখনই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তবে ম্যানসিটি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে। সাংবাদিক ডেভিড ওর্সটেইন লিখেছেন, ম্যানসিটির বিরুদ্ধে প্রাথমিকভাবে ১১৫টি অভিযোগের মধ্যে কেবল একটি বাদে সবগুলোর জন্যই দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রিমিয়ার লিগ প্রক্রিয়া চলমান।

ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ১১৫টি মামলার মধ্যে ৫৪টি অভিযোগ আনা হয়েছে ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত। এখানে মূলত ক্লাব পরিচালনার আর্থিক তথ্য সঠিকভাবে না দেওয়ার দাবি করেছে ইংলিশ লিগ কর্তৃপক্ষ। আর ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৩৫বার তদন্তে সাহায্য না করার কথা বলছে তদন্ত কমিটি।

১৪ বার খেলোয়াড় ও কোচদের সঙ্গে চুক্তি-বেতন এবং অন্যান্য আর্থিক লেনদেনের সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়েছে সিটিজেনরা। ৭ বার ইংলিশ প্রিমিয়ার লিগের প্রফিট এন্ড সাস্টেইনেবলেটি আইন ভঙ্গ করার অভিযোগ এসেছে সিটির বিরুদ্ধে। আর বাকি ৫টি অভিযোগ উয়েফার ফিনান্সিয়াল ফেয়ার প্লে না মানার।

এর আগে, ২০২০ সালে উয়েফার আইন ভঙ্গ করার অভিযোগ এনে ইউরোপিয়ান ক্লাব কম্পিটিশন থেকে নিষেধাজ্ঞা পেয়েছিল ম্যানচেস্টার সিটি। সেবার দুই বছরের জন্য তাদের নিষিদ্ধ করে উয়েফা। কিন্তু সে যাত্রায় কোর্ট অফ আর্বিট্রেশনের রায়ে নির্দোষ প্রমাণিত হয় তারা।

সবশেষ রায় আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করা হয়নি। সেই ঘোষণা আসার পর সিটির পরিণতি কী হয়, সেটাই দেখার অপেক্ষা।

ম্যানসিটিকে সতর্কবার্তা দেওয়া থেকে শুরু করে জরিমানা ও ব্যাপকভাবে পয়েন্ট কর্তনের মতো শাস্তি দেওয়া হতে পারে। প্রিমিয়ার লিগ থেকে বহিষ্কারও করা হতে পারে। এমনকি এই সময়ে জেতা ম্যানসিটির শিরোপা হারানোর শঙ্কাও রয়েছে।

লক্ষ্মীপুরে হাম-রুবেলার বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু : পাবে ৭৮ হাজার শিশু

১১৫টি অভিযোগের মধ্যে একটি বাদে বাকি সবগুলোতে ম্যানসিটি দোষী সাব্যস্ত

প্রকাশিত : ০১:০১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬