ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:২২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড হয়ে পড়েছে আমন ধান, পেঁয়াজ, মরিচ, কলা ও শাকসবজিসহ বিভিন্ন ফসলের ৩৫০ হেক্টর জমির ফসল। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। জেলার সাত উপজেলার কোথাও আধাপাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে, আবর কোথাও আমনের শীষে চিটা দেখা দেওয়ায় কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে সদর উপজেলার পশ্চিম রাধাকৃষ্ণপুর এলাকায় সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার পর জেলার বিভিন্ন এলাকায় হঠাৎ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়। এতে আধাপাকা ও প্রায় পাকা আমন ধানগাছ জমিতে নুয়ে পড়ে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঝড়-বৃষ্টিতে আক্রান্ত ৩৫০ হেক্টর জমির মধ্যে ২৪৭ হেক্টর আমন ধান, ৬৯ হেক্টর পেঁয়াজ, ১৬ হেক্টর শাকসবজি, ১০ হেক্টর মরিচ ও ৮ হেক্টর কলা রয়েছে। জেলার সাত উপজেলাতেই আমন ধান আক্রান্ত হয়েছে।

সরজমিনে পশ্চিম রাধাকৃষ্ণপুর এলাকায় গিয়ে দেখা যায়, কয়েকটি জমির আধাপাকা ধানগাছ মাটিতে হেলে পড়েছে। এসব জমিতে দেশি জাতের চিনিআলো ধানের আবাদ করেছেন কৃষকরা। ঝড়ের পাশাপাশি ধানের শীষে চিটা দেখা দেওয়ায় তাদের দুশ্চিন্তা আরও বেড়েছে। এ ছাড়া খোঁজ নিয়ে জানা গেছে, জেলার সাত উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন ফসলের খেত নেতিয়ে পড়েছে।

কৃষকরা জানান, কয়েক দিন ধরে আমন ধানের শীষ সাদা হয়ে চিটা দেখা দিচ্ছে। এ সমস্যা থেকে উত্তরণের জন্য কৃষি কর্মকর্তাদের পরামর্শে ওষুধ প্রয়োগের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এর মধ্যেই আকস্মিক ঝড়ে ধানগাছ মাটিতে পড়ে যাওয়ায় নতুন করে বিপাকে পড়েছেন।

পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের কৃষক শাহারুল মিয়া বলেন, একদিকে ধানে চিটা ধরেছে, অন্যদিকে ঝড়ে পুরো জমির ধান নেতিয়ে পড়েছে। চিটা দেখা দেওয়ায় কৃষি কর্মকর্তার পরামর্শে ওষুধ কিনে এনেছিলাম। কিন্তু রাতেই ঝড় হওয়ায় আর ওষুধ দিতে পারিনি। এত টাকা খরচ করে এখন দুই দিক থেকেই ক্ষতির মুখে পড়েছি। কাঙ্ক্ষিত ফলন পাব কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

আক্রান্ত জমিতে পানি জমে থাকলে দ্রুত তা বের করে দেওয়া এবং নুয়ে পড়া ধানগাছ কয়েকটি একসঙ্গে করে বেঁধে রাখার পরামর্শ দেন তিনি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে গাইবান্ধায় ১ লাখ ৩৩ হাজার ৩৪০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ২২০ হেক্টর বেশি। এ মৌসুমে প্রায় ৪ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে ঝড়ের ক্ষয়ক্ষতি এবং ধানের শীষে চিটা দেখা দেওয়ায় শেষ পর্যন্ত সেই লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা।

জনপ্রিয় সংবাদ

নকল ভ্রমণ নথির কারণে গ্রিসে আটক হয়েছেন দুই বাংলাদেশি

আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল

প্রকাশিত : ১২:২২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬