ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ফার্মিক স্টিলের ফার্নেসে দুর্ঘটনা মিরসরাইয়ে, চীনা নাগরিকসহ আহত ৪

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ফার্মিক স্টিল লিমিটেডের কারখানায় ফার্নেসের ত্রুটির কারণে গলিত লোহা ছিটকে পড়ে তিন বাংলাদেশি শ্রমিক ও এক চীনা নাগরিক আহত হয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন— বাংলাদেশি শ্রমিক মনির, জুয়েল ও সাইফুল এবং চীনা নাগরিক জেংলিং হং।

ফার্মিক স্টিল লিমিটেডের এইচআর অ্যান্ড অ্যাডমিন কর্মকর্তা যুবরাজ বলেন, বিভিন্নভাবে ছড়িয়ে পড়া ‘বয়লার বিস্ফোরণের’ খবরটি সঠিক নয়। ফার্নেসে ত্রুটির কারণে চুল্লি থেকে গলিত লোহা ছিটকে পড়লে চারজন আহত হন। তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের সঙ্গে কথা হয়েছে, তারা স্বাভাবিক আছেন।

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ লুৎফর রহমান বলেন, আহতদের দ্রুত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চর শরৎ পুলিশ ক্যাম্পে কর্মরত এএসআই (এবি) বাবুল বলেন, দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে ফার্মিক স্টিলের চুল্লিতে দুর্ঘটনায় চারজন আহত হন। পরে কোম্পানি কর্তৃপক্ষ তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

এদিকে অর্থনৈতিক অঞ্চলের শিল্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাইসুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতরা বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে তারা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।

মাদারীপুরে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত আশরাফুর রহমান হাকিম, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মাসিক আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম মাহবুব হোসেন মুন্সিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট, বাজার ব্যবস্থাপনা, জনসাধারণের নিরাপত্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমসহ স্থানীয় বিভিন্ন সমস্যা ও সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জনসাধারণের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

ফার্মিক স্টিলের ফার্নেসে দুর্ঘটনা মিরসরাইয়ে, চীনা নাগরিকসহ আহত ৪

প্রকাশিত : ১২:০০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬