ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

‘রামায়ণ’ প্রসঙ্গে যে বার্তা দিলেন রণবীর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:২৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

বলিউডের বড় পর্দার ‘রাম’ হিসেবে রণবীর কাপুরের নাম সামনে আসার পর থেকেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। পৌরাণিক ও সংবেদনশীল এমন একটি চরিত্রে তিনি কতটা মানানসই তা নিয়ে নেটদুনিয়া থেকে বিনোদন অঙ্গনে এখন নানা আলোচনা-সমালোচনা।

তবে সব ধরণের বিতর্কের মাঝেই এই রূপ রূপায়ন নিয়ে নিজের অবস্থান প্রকাশ করেছেন রণবীর। রণবীরের মতে, ‘রাম চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তোলার পেছনে আত্মবিশ্বাসের চেয়ে বড় বিষয় হলো গভীর দায়িত্ববোধ। এটি কেবল একটি সাধারণ চরিত্রের অভিনয় নয়, বরং কোটি মানুষের বিশ্বাসের সঙ্গে জড়িয়ে থাকা একটি বিষয়।’

তার কথায়, ‘তাই শুধু চরিত্রের উপযোগী হয়ে ওঠাই তার একমাত্র লক্ষ্য নয়, বরং সাধারণ মানুষের সেই আস্থাকে সম্মানের সঙ্গে পর্দায় ধরে রাখাই তার কাছে এখন বড় দায়িত্ব।’

এদিকে ছবিতে রণবীরের প্রস্তুতি কাছ থেকে দেখেছেন সহশিল্পী সাই পল্লবী। তার মতে, ছোটবেলায় মনে রামের যে ছবি বা রূপ তিনি আঁকতেন, রণবীরের অভিনয়ে যেন ঠিক সেটাই জীবন্ত হয়ে উঠেছে।

আগামী দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত ছবি ‘রামায়ণ পার্ট ১’। এরপর ২০২৭ সালের দীপাবলিতে আসবে সিনেমাটির দ্বিতীয় পর্ব।  সমালোচনা ও বিতর্ক পাশ কাটিয়ে রণবীর কাপুর তার অভিনয় দিয়ে দর্শকদের মন কতটা জয় করতে পারেন, এখন সেটাই দেখার বিষয়।

মুলার ভ্যাঙ্কুভারের সঙ্গে নতুন চুক্তি করলেন

‘রামায়ণ’ প্রসঙ্গে যে বার্তা দিলেন রণবীর

প্রকাশিত : ০৭:২৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬