ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ডাবলিনে বাংলাদেশের মিশন চালুর মাধ্যমে কার্যক্রম শুরু হলো, যেখানে প্রথম রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন নূরে আলম

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাস আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) কার্যক্রম শুরু করেছে।

বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জা‌নি‌য়ে‌ছে, ডাবলিন শহরের বলসব্রিজ কূটনৈতিক অঞ্চলের আলেকজান্দ্রা হাউসে অবস্থিত একটি অস্থায়ী চ্যান্সারি অফিসে দূতাবাস তার প্রশাসনিক কাজ শুরু করেছে। আয়ারল্যান্ডে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ নূরে আলম মিশনে যোগদান করেছেন।

তিনি শিগ‌গিরই আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করবেন।

দূতাবাস জানায়, বর্তমানে প্রায় ২৫ হাজার প্রবাসী বাংলাদেশি আয়ারল্যান্ডে বসবাস করছেন। দূতাবাস পরবর্তী সময়ে পাসপোর্ট, ভিসা এবং অন্যান্য কনসুলার সেবা শুরু করবে।

জনপ্রিয় সংবাদ

পাঁচ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

ডাবলিনে বাংলাদেশের মিশন চালুর মাধ্যমে কার্যক্রম শুরু হলো, যেখানে প্রথম রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন নূরে আলম

প্রকাশিত : ০৩:০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬