ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

গাজীপুরে নিহত শ্রমিকের গায়েবানা জানাজায় পুলিশের সাউন্ড গ্রেনেড, আহত ২০

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৩০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের চান্দনা চৌরাস্তায় পোশাক শ্রমিক আন্দোলনের ঘটনায় নিহত তৌফিক শেখের (২২) গায়েবানা জানাজার প্রস্তুতি চলাকালে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

​মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
​নিহত তৌফিক শেখ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ছয়ঘরিয়া গ্রামের তবিবর রহমানের ছেলে। তিনি গাজীপুরের বাংলাবাজার এলাকায় ভাড়া থেকে ‘লায়লা স্টাইলস লিমিটেড’ নামক পোশাক কারখানার কাটিং সেকশনে জুনিয়র লে-ম্যান হিসেবে কাজ করতেন। মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে আহত হয়ে তিনি রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, তৌফিক শেখের রূহের মাগফেরাত কামনায় চান্দনা চৌরাস্তায় গায়েবানা জানাজার আয়োজন করে এনসিপি। জানাজার পূর্বে সমাবেশ শেষে এনসিপির নেতাকর্মীরা গায়েবানা জানাজা শুরু করতে গেলে বাধা দেয় পুলিশ ও বিজিবি। নেতাকর্মীরা বাধা উপেক্ষা করে জানাজা পড়তে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
​এনসিপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আলী নাসির খান বলেন, “আমাদের শান্তিপূর্ণ গায়েবানা জানাজার কর্মসূচিতে পুলিশ ও বিজিবি বর্বরোচিত হামলা চালিয়েছে। পুলিশের হামলায় জাতীয় শ্রমিক শক্তির আহবায়ক মাজহার ফকির, গাজীপুর জেলা এনসিপির সদস্য সচিব আবুল কাশেম মাস্টার, যুগ্ম সদস্য সচিব শেখ রায়হান এবং যুব শক্তির সংগঠক জিল্লুর রহমানসহ ২০ জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছেন।”
​তিনি আরও বলেন, “আমরা শ্রমিক তৌফিক শেখ হত্যার বিচার দাবি করছি এবং শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জোর আহ্বান জানাচ্ছি।”
​আহত নেতাকর্মীরা স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৃহবধূকে কুপিয়ে জখম মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

গাজীপুরে নিহত শ্রমিকের গায়েবানা জানাজায় পুলিশের সাউন্ড গ্রেনেড, আহত ২০

প্রকাশিত : ০৭:৩০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬