ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৩২:২১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে নগরকান্দা সদর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন।

অভিযানকালে নগরকান্দা বাজারের বড়পাইকান্দি গ্রামের মোঃ পান্নু কাজির চালের দোকানে পণ্যের মোড়কে বাধ্যতামূলক প্যাকেটজাতকরণ সংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, নগরকান্দা বাজারের দৃষ্টি নন্দন একটি ফাস্টফুড দোকানে অভিযান চালিয়ে ফ্রিজে পচা মাংস, পাউরুটি ও বাটার বান পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দোকানটির মালিক মোঃ ফোরকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে উপজেলা পাট কর্মকর্তা আব্দুস সালাম, অফিস সহকারী স্বপন বাবু, মোহাম্মদ নাজমুল হুদাসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ এবং বাজারে পণ্যের মান বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

গৃহবধূকে কুপিয়ে জখম মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ০৭:৩২:২১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬