ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

গৃহবধূকে কুপিয়ে জখম মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:১১:০২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধি: দুমকির এক গৃহবধূকে যৌতুকের দাবিতে কুপিয়ে গুরুতর জখম ও হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি মো. শাকিল ফকিরকে (৩০) রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
বুধবার (৪ নভেম্বর) ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানার নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮ ও এসআরবি-২-এর যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত শাকিল পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া এলাকার রফিক ফকিরের ছেলে। তিনি পটুয়াখালী সদর থানায় দায়ের করা যৌতুক নির্যাতন ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামি।

মামলার বিবরণ অনুযায়ী, প্রায় ১০ বছর আগে ওই গৃহবধূর সঙ্গে শাকিলের বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান রয়েছে। সম্প্রতি ব্যবসার কথা বলে স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন শাকিল।
অভিযোগে বলা হয়েছে, যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে শাকিলসহ অন্য অভিযুক্তরা ওই গৃহবধূর বাবার বাড়িতে গিয়ে তাঁর ওপর হামলা করেন। এ সময় বটি দিয়ে কুপিয়ে তাঁর হাত-পায়ে গুরুতর জখম করা হয়। এতে তাঁর পায়ের রগ কেটে যায় এবং একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়।
উক্ত ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মামলা করেন।
এসআরবি-৮ বরিশালের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সাথী আক্তার জানান, গ্রেপ্তার শাকিল ফকিরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৃহবধূকে কুপিয়ে জখম মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

গৃহবধূকে কুপিয়ে জখম মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

প্রকাশিত : ০৮:১১:০২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬