ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

আদাবর থানার সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

রাজধানীর আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সেকেন্ড ইন কমান্ড (টুআইসি) ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ৯টা ৫ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ককটেল দুটি বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কারা কী উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

পদত্যাগ করেছেন উদয়ন স্কুলের তদন্ত কমিটির দুই সদস্য

আদাবর থানার সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে

প্রকাশিত : ১২:০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬