ঢাকা ১০:০৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

অ্যাতলেটিকো ম্যাচের আগে আলভারেজ সম্পর্কে প্রশ্নে বার্সা কোচ যা বললেন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

চলতি মৌসুম শুরুর আগে দলবদলের বাজারে আলোচিত নাম ছিলেন হুলিয়ান আলভারেজ। বিশ্বকাপ চলাকালে বার্সেলোনায় আসার ইচ্ছা পোষণ করেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তাতে অ্যাতলেটিকো মাদ্রিদের ভক্ত-সমর্থকদের রোষানলে পড়েছিলেন তিনি। বার্সা টাকা-পয়সা নিয়ে প্রস্তুত থাকলেও শেষ পর্যন্ত মাদ্রিদ ক্লাব তাকে ছাড়েনি।

বার্সার সঙ্গে আলভারেজের ব্যর্থ চুক্তির বিষয়টি আবার নতুন করে আলোচনায়। কারণ লা লিগার ১২তম রাউন্ডে রোববার দুই দল মুখোমুখি হচ্ছে। অ্যাতলেটিকো মাদ্রিদ স্ট্রাইকারকে নিয়ে প্রশ্নে বার্সা কোচ হান্সি ফ্লিক বললেন, ‘সে আমার চোখে চমৎকার একজন খেলোয়াড়। কিন্তু সে খেলে অ্যাতলেটিকো মাদ্রিদের জন্য। আমাকে আমার দলের দিকে মনোযোগ দিতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘হুলিয়ান আলভারেজ কি অতীতের ব্যাপার হয়ে গেছে? আমি অন্য ক্লাবের খেলোয়াড়দের নিয়ে কথা বলতে পছন্দ করি না। আমি আমার দলের খেলোয়াড়দের দিকে মনোযোগ দেই, দলের বর্তমান অবস্থা নিয়ে আমি খুব খুশি। আক্রমণে আমাদের অনেক বিকল্প আছে, আমি আর কিছু নিয়ে চিন্তা করছি না।’

মূলত রবার্ট লেভানডোভস্কি চলে যাওয়ার পর স্ট্রাইকারের প্রয়োজনবোধ থেকেই আর্জেন্টাইন স্ট্রাইকারকে চেয়েছিল বার্সা। সেই অভাব ভালোভাবে পূরণ করেছেন রাফিনিয়া। এই ব্রাজিলিয়ান সব প্রতিযোগিতা মিলে ১৩ ম্যাচে ১৯ গোল করেছেন। সম্প্রতি ২০৩০ সাল পর্যন্ত কাতালান ক্লাবের সঙ্গে চুক্তিও নবায়ন করেছেন তিনি।

রাফিনিয়ার চুক্তি নবায়ন নিয়ে ফ্লিক বলেছেন, ‘রাফিনিয়ার চুক্তি নবায়নের বিষয়টি? এটা বার্সেলোনা ও রাফিনিয়ার জন্য সেরা সিদ্ধান্ত। আমি খুব খুশি। সে চমৎকার খেলোয়াড় এবং আমাদের দলের অধিনায়ক।’

জনপ্রিয় সংবাদ

মহালছড়ির ঘাটঘর পাড়া জনমৈত্রী বৌদ্ধ বিহারে ৯ম কঠিন চীবর দান অনুষ্ঠিত

অ্যাতলেটিকো ম্যাচের আগে আলভারেজ সম্পর্কে প্রশ্নে বার্সা কোচ যা বললেন

প্রকাশিত : ০৫:০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬