ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে ইয়েমেন ও সৌদিতে যাচ্ছে হাজার হাজার সিরীয় সেনা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করতে সৌদি আরব ও ইয়েমেনে যাচ্ছে সিরিয়ার কয়েক হাজার সেনা। এরমধ্যে শত শত সেনা ইতিমধ্যে সীমান্তে চলে গেছেন। একাধিক ইয়েমেনি সূত্র বার্তাসংস্থা এএফপিকে শনিবার (৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন।

বর্তমানে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সরকার আছে সেটিকে শক্তিশালী করতে এবং সৌদিতে হুথিদের হামলা প্রতিহত করতে সিরীয় সেনারা এ দুটি দেশে যাচ্ছেন।

ইয়েমেনের সেনাবাহিনীর সূত্র ও এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, কয়েকশ সেনা ইতিমধ্যে সৌদি ও ইয়েমেন সীমান্তে অবস্থান নিয়েছেন। তাদের সঙ্গে আরও কয়েক হাজার সেনা যোগ দেবেন।

অপর একটি সূত্র বলেছেন, সিরিয়া সবমিলিয়ে তাদের তিন হাজার সেনাকে সৌদি ও ইয়েমেনে মোতায়েন করতে যাচ্ছে।

এর মাধ্যমে সৌদি ও হুথিদের লড়াইয়ে প্রথমবারের ইয়েমেনে ঢুকতে যাচ্ছে বিদেশি দেশের সেনা।

হুথিদের হামলা প্রতিহত করতে সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছে। এরমধ্যে তুরস্ক ও পাকিস্তান সৌদিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে। এছাড়া পাকিস্তানের সেনাও গেছেন সৌদিতে। আর তুরস্ক মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশটিতে নিজেদের সেনা পাঠানোর দ্বারপ্রান্তে আছেন।

তবে এ দুটি দেশ সরাসরি তাদের সেনাদের ইয়েমেনে পাঠায়নি। এছাড়া পাকিস্তান জানিয়েছে, ইয়েমেনে তারা কোনো হামলাও চালাচ্ছে না। দেশটি বলেছে, হুথিরা কোনো ড্রোন বা মিসাইল ছুড়লে সেটি প্রতিহত করতে সহায়তা করছে তারা।

এদিকে গত বুধবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে রিয়াদে গিয়ে দেখা করেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ। ওই সময় তাদের মধ্যে প্রতিরক্ষা চু্ক্তি হয়। এর মাত্র তিনদিন পরই শোনা যাচ্ছে, ইয়েমেনে ঢুকতে যাচ্ছে সিরিয়ার সেনারা।

সূত্র: এএফপি

জনপ্রিয় সংবাদ

মহালছড়ির ঘাটঘর পাড়া জনমৈত্রী বৌদ্ধ বিহারে ৯ম কঠিন চীবর দান অনুষ্ঠিত

হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে ইয়েমেন ও সৌদিতে যাচ্ছে হাজার হাজার সিরীয় সেনা

প্রকাশিত : ০৬:০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬