ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৩৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি: করব সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় উদযাপিত হয়েছে জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, সমবায়ের মূল শক্তি হচ্ছে পারস্পরিক সহযোগিতা, আস্থা ও সম্মিলিত উদ্যোগ। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়কে কাজে লাগিয়ে মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। তবে সমবায় সমিতিগুলোকে প্রকৃত অর্থে জনকল্যাণমুখী করতে হলে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, সমবায় সমিতির নামে যেন কোনো অনিয়ম, দুর্নীতি কিংবা সাধারণ মানুষের অর্থ আত্মসাতের ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। সদস্যদের স্বার্থ রক্ষা করে সমবায় কার্যক্রম পরিচালনা করতে হবে। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী, নারী ও তরুণদের সমবায় কার্যক্রমে সম্পৃক্ত করতে পারলে স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) স্বজল চন্দ্রশীল, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল ইসলাম টিটু মোল্লা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুস সাকুর প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বরগুনা জেলা সমবায় কর্মকর্তা এফ.এম. জাফর সানি। সভা সঞ্চালনা করেন সমবায় পরিদর্শক আব্দুর রাজ্জাক।

জনপ্রিয় সংবাদ

মহালছড়ির ঘাটঘর পাড়া জনমৈত্রী বৌদ্ধ বিহারে ৯ম কঠিন চীবর দান অনুষ্ঠিত

বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

প্রকাশিত : ০৫:৩৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬