ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

রাজস্থলী উপজেলা সদর হাসপাতালে দুদকের অভিযান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:২৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

রাজস্থলী প্রতিনিধি: রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ ও দুদকের নিকট রোগীদের দেওয়া অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

আজ রবিবার সকাল ১১ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত হাসপাতালে এই অভিযান চালায় দুদক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার সকাল থেকে বেলা তিন টা পর্যন্ত অভিযান চালান দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের ৫ জন সদস্য। তারা দুদকে রোগীদের দেওয়া অভিযোগ ও একাধিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার সদর হাসপাতালে অভিযানে যান। এ সময় তারা হাসপাতালের বিভিন্ন নথি যাচাই করেন। এ ছাড়াও তারা হাসপাতালের রোগীদের সঙ্গে কথা বলেন। অভিযানে দুদকের কর্মকর্তারা সরকারি ওষুধ কেনা ও বিতরণসহ নানা অনিয়মের সত্যতা পাইছে কিনা জানতে চাইলে রাঙ্গামাটি দুদক কার্যলয়ে ফোনে জানাবেন বলে জানান।
হাসপাতালে দুদকের বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক মেডিকেল অফিসার বলেন, ‘আমাদের গণমাধ্যমে কথা বলতে নিষেধ আছে। তাই আমি এ ব্যাপারে কোনো কথা বলতে পারব না। এ ব্যাপারে বক্তব্য দেবেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ( ইউ এইচ এফ পি ও) বা সিভিল সার্জন রাঙ্গামাটি।

দুদকের অভিযানের বিষয়ে রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা, নূয়েন খীসার ব্যবহ্নত মোবাইর নং, ০১৭০১২৪৮১৪০ নাম্বারে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। দাপ্তরিক কাজে তিনি বাইরে আছেন বলে অফিস সূত্রে জানা যায়। তা ছাড়া তাঁর ব্যবহৃত মোবাইলে কল করেও তাঁকে পাওয়া যায়নি।

রাঙ্গামাটি জেলা দুদকের জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক সরোয়ার হোসেন বলেন, ‘বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ ও রোগীদের একাধিক অভিযোগ পাওয়া যায়। সেই অভিযোগের ভিত্তিতে হাসপাতালে অভিযানে যায় দুদকের একটি চৌকস দল। প্রাথমিকভাবে বিভিন্ন অনিয়মের সত্যতা যাচাই করে সেগুলো প্রধান কার্যালয়ে লিখিতভাবে পাঠানো হবে। পরবর্তীতে নিয়মমতো আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জনপ্রিয় সংবাদ

মহালছড়ির ঘাটঘর পাড়া জনমৈত্রী বৌদ্ধ বিহারে ৯ম কঠিন চীবর দান অনুষ্ঠিত

রাজস্থলী উপজেলা সদর হাসপাতালে দুদকের অভিযান

প্রকাশিত : ০৬:২৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬