ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানের দাবি জানিয়েছে বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে প্রতিবছর প্রায় ৮৫০ কোটি মার্কিন ডলার প্রয়োজন। কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র ৪০০ কোটি ডলার। অর্থাৎ প্রয়োজনের তুলনায় বছরে প্রায় ৪৫০ কোটি ডলারের ঘাটতি রয়েছে।

এ অবস্থায় জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজ শর্তে ও অনুদানভিত্তিক অর্থায়ন বাড়ানোর আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন কার্যক্রম এগিয়ে নিতে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা জরুরি। উন্নত দেশ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের এ খাতে অর্থায়ন বাড়ানোর পাশাপাশি সহজ শর্তে অর্থ পাওয়ার সুযোগ সম্প্রসারণ করতে হবে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ৩১) বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সাইড ইভেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন ইন বাংলাদেশ: ফ্রম ন্যাশনাল সাকসেস টু গ্লোবাল স্কেল-আপ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হয়েও বাংলাদেশ দুর্যোগ ঝুঁকি হ্রাস, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, স্থানীয় পর্যায়ে অভিযোজন এবং নিজস্ব অর্থায়নে জলবায়ু কার্যক্রম বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

তিনি বলেন, ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের প্রাণহানির পর বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় সুপরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় দেশে ৪ হাজার ২০০টির বেশি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ৭৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবকের মাধ্যমে আগাম সতর্কবার্তা প্রচারের ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

আলোচকেরা জলবায়ু অভিযোজনে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সমন্বিত উদ্যোগ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি অর্থায়ন এবং জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন। বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপের (বিসিডিপি) মতো দেশভিত্তিক সহযোগিতা কাঠামো এবং ইসলামী অর্থায়নের সম্ভাবনা কাজে লাগিয়ে বিচ্ছিন্ন প্রকল্পভিত্তিক অর্থায়নের পরিবর্তে দীর্ঘমেয়াদি কর্মসূচিভিত্তিক অর্থায়নে যাওয়ার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তারা।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (জলবায়ু পরিবর্তন-অভিযোজন) মো. মাহমুদ হোসেন। এতে বিভিন্ন দেশের প্রতিনিধিদল, উন্নয়ন সহযোগী সংস্থা, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ইয়ামাল স্কোয়াডে না থাকায় কিছুটা নিরাশ হয়েছেন প্রতিপক্ষের কোচ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানের দাবি জানিয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ১১:০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬