ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বরগুনায় এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:২৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি: বরগুনায় উৎসবমুখর পরিবেশে এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মরিয়ম বেগম। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া একটি দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। নারীদের শিক্ষা, কর্মসংস্থান, অর্থনৈতিক স্বাবলম্বিতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির মতো সংগঠনগুলো তৃণমূল পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নারীদের অধিকার প্রতিষ্ঠা, আত্মনির্ভরশীলতা সৃষ্টি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রূপ কুমার পাল।

বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও আর্থসামাজিক উন্নয়নে এশিয়ান নারী উন্নয়ন সোসাইটি বরগুনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা এবং সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বাড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যসহ গণমাধ্যম কর্মি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বরগুনায় এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরগুনায় এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত : ০৩:২৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬