ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ইবিতে র‍্যাগিংয়ের অপরাধে দুই বিভাগের ২৬ ছাত্র-ছাত্রীকে বহিষ্কার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিং ও শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় দুই বিভাগের ২৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৭ জন এবং লোকপ্রশাসন বিভাগের ৯ জনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও লোকপ্রশাসন বিভাগের চার শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তের ভিত্তিতে পৃথক দুটি নোটিশে এ শাস্তির কথা জানানো হয়। শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতদের মধ্যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সানি নেহালী ও সানাউল করিমকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বাকি ১৫ জন হলেন- শেখ মেহেদি হাসান, আরিফ হোসেন, সৈয়দ সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াসিমাত সারা, সৈয়দ সাজ্জাদ হোসাইন রোহান, শাহরিয়ার জুবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রীতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাজবুত জাহান হাসিব, সাব্বির আহমেদ, এন আর নির্ঝরা, ফাইজা জামান পূর্বা, মেহেদী হাসান ও মাহাথির জিসান। তাদের প্রত্যেককে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে লোকপ্রশাসন বিভাগের আল নাজিব মাহি, কাইয়ুম মোস্তফা, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, তারিক জামান রাজ ও মোফাজ্জল হোসেন বরকতকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়াও মুজাহেদুল ইসলাম মিম, সায়েম হাফিজ সিয়াম, মো. আব্দুল ফাত্তাহ আকিব ও নবী হোসেন শুভকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। সতর্ক করা হয়েছে তানবীন ইসলাম, জাহিদুল ইসলাম, আহসানুল হাবিব ও আব্দুল হালিমকে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, বিভাগীয় তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে তাদের বহিষ্কার কার হয়েছে।

জানা যায়, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের নবীন শিক্ষার্থীদের ‘ম্যানার শেখানোর’ নামে দীর্ঘ সময় আটকে রাখা, মানসিক নির্যাতন, অপমানজনক কাজ করানো এবং এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রায় ১৬ জন শিক্ষার্থী লিখিত অভিযোগ দেন। পরে বিভাগীয় ও বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং ভিজিল্যান্স কমিটির উদ্যোগে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

অন্যদিকে লোকপ্রশাসন বিভাগের নবীন শিক্ষার্থী মো. তারিফ জামান রাজকে বয়কট, ২৫ হাজার টাকা দাবি ও মারধরের অভিযোগ ওঠে। সিনিয়রদের র‍্যাগিংয়ে বাধা দেওয়ায় তাকে বয়কট করা হয় এবং বয়কট তুলে নেওয়ার শর্তে টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি। টাকা না দেওয়ায় গত ২৩ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের বাইরে নির্জন স্থানে তাকে মারধর করা হয়। এ ঘটনায় প্রক্টর ও বিভাগীয় সভাপতির কাছে লিখিত অভিযোগের পর বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রদূত পদে নিয়োগ পাচ্ছেন দুই মেজর জেনারেল

ইবিতে র‍্যাগিংয়ের অপরাধে দুই বিভাগের ২৬ ছাত্র-ছাত্রীকে বহিষ্কার

প্রকাশিত : ১০:০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬