ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ঢাবিতে যানবাহন নিয়ন্ত্রণ ও সন্দেহভাজনদের তল্লাশির ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় সৃষ্ট আতঙ্কের মধ্যে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যানবাহন প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে ক্যাম্পাসে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতনের দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যদের যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, রাইড শেয়ারিংয়ের যানবাহন, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিংয়ের বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।

এতে আরও বলা হয়, নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে-কোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে।

জনপ্রিয় সংবাদ

শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী আরিয়া সুখা বৌদ্ধ বিহারে ১৩তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত

ঢাবিতে যানবাহন নিয়ন্ত্রণ ও সন্দেহভাজনদের তল্লাশির ঘোষণা

প্রকাশিত : ১২:০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬