ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

আইনজীবী রুদ্র হত্যাচেষ্টা মামলায় কারাগারে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:০২:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে বিএনপির মহাসমাবেশে সেচ্ছাসেবক দলের নেতা বেলালকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ ওরফে রুদ্রকে (৪২) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান তার জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক মো. নাজমুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।

যুবদলের আলোচিত নেতা রবিউল ইসলাম নয়ন তাকে দলবল নিয়ে শান্তিনগর থেকে আটক করে পল্টন থানায় সোপর্দ করেন। পুলিশের আবেদনে আসামি মহিউদ্দিন আহমেদকে আইন সহায়ক পরিষদের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন বলে (২০০৪-২০০৫) উল্লেখ করা হয়।

আদালতে তার পক্ষে আইনজীবী মো. আতাউর রহমান খান রুকুসহ কয়েকজন জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর শেখ হাসিনা সরকারের গুম-খুন, নিপীড়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপি ও তার শরীক দলগুলো পল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ আয়োজন করে। সেখানে ভুক্তভোগী বেলাল অংশ নেন। সেসময় পুলিশ নির্বিচারে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। কাঁদানে গ্যাসে আক্রান্ত হয়ে বাদী বেলাল মাটিতে পড়ে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাকে কুপিয়ে জখম করেন। এরপর এক পুলিশ কর্মকর্তার নির্দেশে আরেক পুলিশ সদস্য বাদীর কপালে রাবার বুলেট ছোড়েন। এতে তিনি অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লে মৃত ভেবে তাকে একটি গাড়ির নিচে ফেলে রাখা হয়।

পরে অন্য নেতা-কর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা নিতে বাধা দেওয়া হলে পরে বরিশালের একটি বেসরকারি ক্লিনিকে দীর্ঘ সময় চিকিৎসা নেন তিনি। পরে সুস্থ হয়ে মামলা করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া 

আইনজীবী রুদ্র হত্যাচেষ্টা মামলায় কারাগারে

প্রকাশিত : ০১:০২:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬