ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান মেজর জেনারেল রোমান গফম্যানের যুক্তরাষ্ট্র সফর নিয়ে ইসরায়েলেই গুঞ্জন চলছে। বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মোসাদ প্রধানকে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে আবারও যুদ্ধ বাধানোর সর্বোচ্চ চেষ্টা করছেন।
আর মোসাদ প্রধানের সফরটি নিয়ে ইসরায়েলেই বেশ আলোচনা চলছে। কারণ তাকে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে পাঠালেও; এ নিয়ে সরকার গঠনে দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোটকে কিছু বলেননি নেতানিয়াহু। অথচ দুদিন আগেই নেতানিয়াহু ও আইজেনকোটের মধ্যে সরাসরি বৈঠক হয়েছে। যেখানে তাকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অবহিত করা হয়।
নেতানিয়াহুর বিরোধী দলগুলো হুঁশিয়ারি দিয়েছে, নেতানিয়াহু যেন এই অন্তর্বর্তী সময়ের সুযোগ লাগিয়ে কোনো হামলা না করেন, যেটির কারণে তাদের সরকার গঠনের প্রক্রিয়া ব্যহত হবে।
মোসাদ প্রধান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর প্রধানের সঙ্গে বৈঠক করবেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল

ডেস্ক রিপোর্ট 





















