ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুর জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন : আমির- হাফিজ উল্লাহ, সেক্রেটারি- মহসিন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৩২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে জেলা আমির হিসেবে নির্বাচিত হয়েছেন এ আর হাফিজ উল্লাহ। নায়েবে আমির মাওলানা ফারুক হোসাইন নুরনবী ও মাওলানা নাছির উদ্দিন মাহমুদ এবং জেলা সেক্রেটারি মনোনীত হয়েছেন এডভোকেট মহসিন কবীর মুরাদ।
‎রবিবার (১৫ নভেম্বর) বিকেলে জেলা জামায়াতের কার্যালয়ে মজলিশে শূরার অধিবেশনে পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করা হয়।
‎বিষয়টি নিশ্চিত করছেন নবনির্বাচিত কমিটির সেক্রেটারি এডভোকেট মহসিন কবির মুরাদ।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী দুই বছরের (২০২৭-২০২৮ সেশন) জন্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
‎ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন: ‎সহকারী সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্দুর রহমানসহ ২৫ সদস্যবিশিষ্ট।
‎উল্লেখ্য, এর আগে গত ৪ নভেম্বর কেন্দ্র থেকে ২০২৭-২৮ সেশনের জন্য লক্ষ্মীপুর জেলা আমির হিসেবে এ আর হাফিজ উল্লাহ নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে ৭ নভেম্বর জেলা মজলিশে শূরার সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করেন। উক্ত সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার রুকনদের প্রত্যক্ষ ভোটে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য নির্বাচিত হন মাওলানা ফারুক হোসাইন নুরনবী ও মাওলানা নাছির উদ্দীন মাহমুদ।
এখন জেলা মজলিশে শূরার পরামর্শক্রমে নায়েবে আমির, সেক্রেটারি ও সহকারী সেক্রেটারিসহ পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করা হয়েছে।
‎জেলা জামায়াত জানান, নবনির্বাচিত নেতৃবৃন্দ আগামী দিনে জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রদূত পদে নিয়োগ পাচ্ছেন দুই মেজর জেনারেল

লক্ষ্মীপুর জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন : আমির- হাফিজ উল্লাহ, সেক্রেটারি- মহসিন

প্রকাশিত : ০৯:৩২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬