ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

চার প্রতিষ্ঠানে নতুন মহাপরিচালক, তালিকায় রয়েছে আনসার ও বিআইআইএসএস

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস), বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ৩টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তারা হলেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহর রহমান, সাইফুল ইসলাম ও জহিরুল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক করা হয়েছে। মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে বিআইআইএসএসের মহাপরিচালক পদে।

অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংযুক্ত) সাইফুল ইসলামকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক এবং অতিরিক্ত সচিব (সংযুক্ত) জহিরুল ইসলামকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রদূত পদে নিয়োগ পাচ্ছেন দুই মেজর জেনারেল

চার প্রতিষ্ঠানে নতুন মহাপরিচালক, তালিকায় রয়েছে আনসার ও বিআইআইএসএস

প্রকাশিত : ১২:০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬