ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

আপিল করছে না দুদক, মুক্তি পাচ্ছেন সাবেক মন্ত্রীর ছেলে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভুয়া কাগজপত্রে ২২টি গ্যাস সংযোগ দেওয়ার মামলায় সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের ছেলে মুজিবুর রহমানসহ পাঁচ আসামির পক্ষে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আপিল করে সুফল পাওয়ার সম্ভাবনা ক্ষীণ—এমন যুক্তিতে সংস্থাটির নেওয়া এই সিদ্ধান্তের ফলে পুরোপুরি অব্যাহতি পেতে যাচ্ছেন আসামিরা।

গত ৬ অক্টোবর দুদকের উপপরিচালক (প্রসিকিউশন-সার্বিক) নাসিমা তালুকদার মুনমুনের সই করা ‘ফৌজদারি রিভিশন নং-১৫৪১/২০২৩-এর রায়ের সার্টিফায়েড কপি প্রেরণ প্রসঙ্গে’ শীর্ষক চিঠিতে মামলার শুরু থেকে হাইকোর্টের সর্বশেষ আদেশ পর্যন্ত বিস্তারিত তুলে ধরা হয়।

এর আগে তদন্ত শেষে দুদকের দেওয়া অব্যাহতির চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে বিচারিক আদালত আসামিদের বিরুদ্ধে অপরাধ আমলে নিয়েছিলেন। তবে আসামিপক্ষ হাইকোর্টে রিভিশন করে নিজেদের অনুকূলে রায় পাওয়ার পর এবার আপিল বিভাগে না যাওয়ার সিদ্ধান্ত নিল দুদক।

আসামিদের অব্যাহতি দেওয়ার বিষয়ে দুদকের তৎকালীন কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক জানিয়েছিলেন, তদন্ত কর্মকর্তার দাখিল করা সাক্ষ্য-স্মারক ও অন্য কাগজপত্র পর্যালোচনায় উপযুক্ত সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় দুদক আইন–২০০৪–এর ৩২ ধারা এবং দুদক কমিশন বিধিমালা ২০০৭–এর বিধি ১৫ উপবিধি ১–এর প্রদত্ত ক্ষমতাবলে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিলের অনুমোদন দেওয়া হয়।

দুদকের চিঠিতে বলা হয়, সরকারি আদেশে আবাসিক খাতে নতুন ও বর্ধিত চুলায় গ্যাস সংযোগ বন্ধ থাকা সত্ত্বেও আসামি প্রকৌশলী মো. সারওয়ার হোসেনসহ অন্যরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ গ্যাস সংযোগ দেন। এর মাধ্যমে তারা নিজেরা লাভবান হন এবং অন্যদেরও লাভবান করেন। এ অভিযোগে দণ্ডবিধির ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪২০ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ ২০২১ সালের ১০ জুন মামলা করা হয়।

পরবর্তী সময়ে ২০২৩ সালের ৯ এপ্রিল চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ আদালত মামলাটি বিচারার্থে আমলে নেন। ওই আদেশের বিরুদ্ধে আসামি মুজিবুর রহমান ও প্রকৌশলী মো. সারওয়ার হোসেনসহ অন্যরা হাইকোর্টে ফৌজদারি রিভিশন মামলা (নম্বর ১৫৪১/২০২৩) দায়ের করেন। ২০২৩ সালের ৩ মে শুনানি শেষে হাইকোর্ট রুল জারির পাশাপাশি মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। ওই স্থগিতাদেশের বিরুদ্ধেও আপিল বিভাগে আবেদন করে সুফল পাওয়ার সম্ভাবনা কম বিবেচনা করে আপিল করেনি দুদক।

চিঠিতে আরও জানানো হয়, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৬ সালের ২৯ এপ্রিল শুনানি শেষে হাইকোর্ট রুল অ্যাবসলিউট (চূড়ান্ত) করেন। এরপর গত ৬ অক্টোবর আপিল না করার সিদ্ধান্ত হয় এবং ৫ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. রাউফুল ইসলাম আরেকটি চিঠিতে সংস্থাটির চট্টগ্রাম কার্যালয়কে এ সিদ্ধান্তের কথা জানান।

জনপ্রিয় সংবাদ

‘জেমস বন্ড’ চরিত্রে দেখা যাবে রবার্ট প্যাটিনসনকে

আপিল করছে না দুদক, মুক্তি পাচ্ছেন সাবেক মন্ত্রীর ছেলে

প্রকাশিত : ১২:০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬