ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বাইন্যাছোলা মৈত্রী বৌদ্ধ বিহারে ২৩তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৪৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বাইন্যাছোলা মৈত্রী বৌদ্ধ বিহারে ২৩তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।
দানোৎসব উপলক্ষে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, আকাশ প্রদীপ দানসহ নানাবিধ দান ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথেরো। প্রধান ধর্মদেশক হিসেবে ধর্মদেশনা প্রদান করেন ভদন্ত শীলপাল মহাথেরো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ণজ্যোতি অনাথ আশ্রমের মহাপরিচালক ও বিহার অধ্যক্ষ ভদন্ত সুবর্ণ থেরো।
এ সময় দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকাবৃন্দ ভিক্ষুসংঘের কাছে পঞ্চশীল প্রার্থনা করেন এবং বিভিন্ন দান ও পুণ্যকর্মে অংশগ্রহণ করেন।

পূর্ণজ্যোতি অনাথ আশ্রমের মহাপরিচালক ও বিহার অধ্যক্ষ ভদন্ত সুবর্ণ থেরো বলেন, বাইন্যাছোলা মৈত্রী বৌদ্ধ বিহার ও পূর্ণজ্যোতি অনাথ আশ্রমটি দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পরিচালিত হয়ে আসছে। আশ্রমে এমন অনেক শিশু রয়েছে, যাদের মা থাকলেও বাবা নেই। এসব শিশুর লালন-পালন, খাদ্য, শিক্ষা ও ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নিয়ে অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে আশ্রমটি পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, “অনেক কষ্ট ও সীমিত সামর্থ্যের মধ্য দিয়ে আমরা এই বিহার ও অনাথ আশ্রম পরিচালনা করে আসছি। আশ্রমের শিশুদের নিয়মিত খাবার জোগাড় করাও অনেক সময় কঠিন হয়ে পড়ে। শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সরকার যদি আমাদের আশ্রমের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে শিশুদের খাদ্য, শিক্ষা ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণ করা অনেক সহজ হবে। সরকারি সহযোগিতা পেলে অনাথ আশ্রমের অবকাঠামোগত উন্নয়ন, শিশুদের থাকা-খাওয়া ও শিক্ষার পরিবেশ আরও উন্নত করা সম্ভব হবে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমরা চাই, প্রতিটি শিশু সুশিক্ষায় শিক্ষিত হয়ে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক।”

জনপ্রিয় সংবাদ

বাইন্যাছোলা মৈত্রী বৌদ্ধ বিহারে ২৩তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

বাইন্যাছোলা মৈত্রী বৌদ্ধ বিহারে ২৩তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

প্রকাশিত : ১১:৪৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬