ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বরগুনা পৌর এলাকার জমির বাজারমূল্য নির্ধারণে স্বচ্ছতার ওপর গুরুত্ব

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি: বরগুনা পৌর এলাকাভুক্ত জমির বাজারমূল্য নির্ধারণে স্বচ্ছতা, বাস্তবতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। তিনি বলেছেন, জমির প্রকৃত বাজারমূল্য বিবেচনায় নিয়ে একটি যৌক্তিক ও গ্রহণযোগ্য মূল্য নির্ধারণ করা প্রয়োজন। এতে জমি কেনাবেচার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষও উপকৃত হবেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে আয়োজিত পৌর এলাকাভুক্ত জমির বাজারমূল্য নির্ধারণ সম্পর্কিত সভায়’ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় জেলা প্রশাসক বলেন, জমির বাজারমূল্য নির্ধারণের ক্ষেত্রে এলাকার অবস্থান, যোগাযোগব্যবস্থা, জমির শ্রেণি, বাণিজ্যিক গুরুত্ব এবং বিদ্যমান বাজারদরসহ সংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে বিবেচনায় নিতে হবে। বাস্তবসম্মত মূল্য নির্ধারণের মাধ্যমে যেন কোনো পক্ষ অযথা হয়রানি বা আর্থিক ক্ষতির শিকার না হয়, সেদিকেও নজর রাখতে হবে।

সভায় বরগুনার জেলা রেজিস্ট্রার, বরগুনা পৌরসভার প্রশাসক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, জেলা মৎস্য কর্মকর্তা, বরগুনা সদর সাব-রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অংশীজনেরা উপস্থিত ছিলেন।

সভায় পৌর এলাকার বিভিন্ন স্থানের জমির বিদ্যমান বাজারদর, মূল্য নির্ধারণের পদ্ধতি এবং এ-সংক্রান্ত বিভিন্ন বাস্তব সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। অংশীজনেরা তাঁদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

সভায় সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ, বাস্তবসম্মত ও জনবান্ধব বাজারমূল্য নির্ধারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

জনপ্রিয় সংবাদ

বরগুনায় জলবায়ু ঝুঁকিতে নারীরা, মোকাবিলায় সিদ্ধান্তে অ্যাডভোকেসি সভা

বরগুনা পৌর এলাকার জমির বাজারমূল্য নির্ধারণে স্বচ্ছতার ওপর গুরুত্ব

প্রকাশিত : ০৭:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬