প্রায় সাত বছর পর পুরোনো ক্লাব স্পোর্টিং লিসবনের মুখোমুখি হতে যাচ্ছেন ব্রুনো ফার্নান্দেস। তবে আবেগঘন এই মুহুর্তের আগে ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের ভবিষ্যৎ নিয়েও বড় সিদ্ধান্তের মুখে পড়েছেন পর্তুগিজ মিডফিল্ডার।
২০২০ সালের জানুয়ারিতে স্পোর্টিং ছেড়ে ইউনাইটেডে যোগ দেন ব্রুনো। বুধবার চ্যাম্পিয়নস লিগে প্রথমবারের মতো সাবেক ক্লাবের বিপক্ষে খেলবেন তিনি। স্পোর্টিংয়ের হয়ে ১৩৭ ম্যাচে ৬৪ গোল করেছিলেন এই মিডফিল্ডার।
এদিকে ইউনাইটেডের সঙ্গে ব্রুনোর বর্তমান চুক্তির মেয়াদ আগামী গ্রীষ্মে শেষ হবে। ক্লাব তার সঙ্গে নতুন চুক্তির আলোচনা করছে, তবে চুক্তি নবায়নে এখনই আগ্রহ দেখাননি তিনি। সাম্প্রতিক সময়ে ইউনাইটেডের হতাশাজনক পারফরম্যান্সও তার সিদ্ধান্তকে জটিল করে তুলেছে।
গত শুক্রবার ব্রুনো বলেছিলেন, ক্লাব নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে। তবে আলোচনার জন্য এখন উপযুক্ত সময় নয়। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনা এবং ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়—সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে তাকে।

ডেস্ক রিপোর্ট 






















