ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

ব্রাহিম দিয়াজ ২০৩১ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:০২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৩১ বার দেখা হয়েছে

সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাহিম দিয়াজ। রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি করেছেন মরক্কোর এই অ্যাটাকিং মিডফিল্ডার। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত স্প্যানিশ ক্লাবটিতে থাকবেন তিনি।

শুক্রবার এক বিবৃতিতে নতুন চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। দিয়াজের আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত। নতুন চুক্তিতে আরও চার বছর মেয়াদ বাড়ল তার। কোচ হোসে মরিনিওর অধীনে সম্প্রতি নিয়মিত খেলার সুযোগ না পেলেও তাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে ক্লাবটি।

২০১৯ সালে ১৯ বছর বয়সে রিয়ালে যোগ দেন দিয়াজ। ক্লাবটির হয়ে ছয় মৌসুমে এখন পর্যন্ত ১৭৩টি ম্যাচ খেলেছেন তিনি। জিতেছেন সাতটি শিরোপা।

ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, ‘রিয়াল মাদ্রিদ ও ব্রাহিম দিয়াজের মধ্যে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সমঝোতা হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত তিনি ক্লাবের সঙ্গে থাকবেন।’

জাতীয় দলেও নিজের অবস্থান পোক্ত করেছেন দিয়াজ। মরক্কোর হয়ে এখন পর্যন্ত ৩৬ ম্যাচে ১৫ গোল করেছেন তিনি। ২০২৫ আফ্রিকান কাপ অব নেশনসের সর্বোচ্চ গোলদাতাও ছিলেন এই ফরোয়ার্ড।

নতুন চুক্তি হলেও রিয়ালের একাদশে নিয়মিত জায়গা পাওয়ার চ্যালেঞ্জ থাকছে দিয়াজের সামনে। মরিনিওর অধীনে সাম্প্রতিক সময়ে খুব বেশি খেলার সুযোগ পাননি তিনি।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

ব্রাহিম দিয়াজ ২০৩১ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন

প্রকাশিত : ০৬:০২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬