ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

দুমকিতে শীতের তীব্রতা বৃদ্ধিতে জমে উঠেছে গরম পোশাক বিক্রি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:৪০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধিঃ শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে পটুয়াখালীর দুমকিতে জমে উঠতে শুরু করেছে গরম পোশাক বিক্রি। শীতের প্রকোপ বৃদ্ধির সাথে সাথে নানা বয়সের ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জ্যাকেট, সোয়েটার, ক্যাপ, মাফলার, মুজা, উলের তৈরী পোশাক কিনতে ফুটপাথ থেকে শুরু করে বড় বড় দোকান গুলোতে ভিড় জমাচ্ছে। আবার একশ্রেণীর ব্যবসায়ীরা ভাসমান দোকান নিয়ে গ্রাম গঞ্জের বিভিন্ন হাটবাজারে বিকেল থেকে রাত পর্যন্ত গরম পোশাক বিক্রি করে। যেখানে কম দামে ভালো পোশাক পাওয়ার কারণে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত উভয় শ্রেণীর ক্রেতাদের আনাগোনায় বিক্রেতারাও খুব খুশি এবং বেচা -বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন।

উপজেলা দুমকি বাজার, থানা ব্রিজ, নতুন বাজার, বোর্ড অফিস বাজার, লেবুখালী, সাতানী বাজার, আঙ্গারিয়া, হাজির হাট, কলবাড়ি বাজারসহ বিভিন্ন স্থানে রাস্তার পাশে গরম পোশাকের পসরা সাজিয়ে অপেক্ষা কৃত কম দামে বিক্রি করতে দেখা যায়।
অপরদিকে শহরতলীর বড় বড় দোকানগুলোতে শীতবস্ত্র বিক্রি চোখে পড়ার মতো। তবে মার্কেট গুলোতে গরম পোশাকের দাম বেশি হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের লোকজন ফুটপাতের পোশাকের দোকানে ঝুঁকছেন। কম দামে ভালো পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারা।

দুমকি থানা ব্রিজ এলাকার গরম পোশাক বিক্রেতা ইসমাইল শরীফ জানান, মালামালের দাম বৃদ্ধি পাওয়ায় মুলধন বেশি বিনিয়োগ করতে হচ্ছে। এবছর শীতের শুরু থেকেই বিক্রি ভালো হচ্ছে। শীত বাড়ার সাথে বিক্রি ও ক্রমান্বয়ে বাড়ছে। অপর বিক্রেতা আন্না জানান, সব বয়সের মানুষের আনাগোনা এবং যাচাই-বাছাই করে সাশ্রয়ী মূল্যে পছন্দের পোশাক পরিবারের সদস্যদের জন্য কিনতে আমাদের অস্হায়ী দোকান গুলোতে ভিড় জমাচ্ছে।
আমরাও কম বাজেটের মধ্যে বিক্রি করছি।
নতুন বাজার এলাকার এক দোকানে ক্রেতা মোঃ নুরুল ইসলাম -নাহিদ বেগম দম্পতি ফুটপাতের দোকান থেকে অপেক্ষৃত কম দামে পরিবারের ছোট বড় সকলের জন্য ভালো শীতের পোশাক কেনাকাটা করতে পেরে খুব খুশি। অন্যান্য ক্রেতা আতিকুল ইসলাম, খুশি বেগম ও দিপু সরকার বলেন, পরিবারের সদস্যদের উপার্জন কম হওয়ায় ফুটপাতের ভাসমান দোকান থেকে কম দামে ভালো পোশাক ক্রয় করেছি। পীতলা বাজারের গার্মেন্টসের ব্যবসায়ী ও ফুটপাতের অস্থায়ী ব্যবসায়ীরা জানান, শীতের শুরুতেই বাড়ছে গরম পোশাকের চাহিদা ও বিক্রি। তবে শীতের তীব্রতা বৃদ্ধি পেলে গরম পোশাক বিক্রি আরো বাড়বে বলে আশা করছেন তারা।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

দুমকিতে শীতের তীব্রতা বৃদ্ধিতে জমে উঠেছে গরম পোশাক বিক্রি

প্রকাশিত : ০৪:৪০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬