ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, ৩ ঘণ্টা সড়ক অবরোধ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৩৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

চাঁদপুর প্রতিনিধি : শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ফয়সাল (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকাল ৮টায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের রাঢ়া কাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে যান।

নিহত ফয়সাল শাহরাস্তি উপজেলার আজাগরা গ্রামের মোল্লা বাড়ির করিম মোল্লার ছেলে। সে ওয়ারুক বাজারের স্বপ্ন সুপারশপে কর্মরত ছিলো।
স্থানীয়রা জানান, শনিবার সকালে সাইকেল নিয়ে সড়ক দিয়ে যাওয়ার সময় রাঢ়া কাজী বাড়ির সামনে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ফয়সালের সাইকেলের সংঘর্ষ হয়।

এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ফয়সালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে জড়ো হয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটে আটকা পড়ে যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েন। প্রায় তিন ঘণ্টা অবরোধ চলার পর পরিস্থিতি স্বাভাবিক হয় (এবং মহাসড়কে যান চলাচল শুরু হয়।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, “ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, ৩ ঘণ্টা সড়ক অবরোধ

প্রকাশিত : ০৫:৩৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬