ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

কুর্মিটোলায় ককটেল বিস্ফোরণ,মিরপুরে বাসে আগুন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে, রাতে ক্যান্টনমেন্টের কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পৃথক এ দুটি ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মিরপুর-১০ গোলচত্বর থেকে মিরপুর-১ যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির অধিকাংশ পুড়ে যায়। এ ঘটনায় চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, রাত ৭টা ৩৮ মিনিটে বাসে আগুন লাগার খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মিরপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জাহিদুল ইসলাম জানান, চলন্ত বাসটিতে যাত্রীবেশে দুর্বৃত্তরা গানপাউডার দিয়ে আগুন দেয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বাসটির চালক ও হেলপার পুলিশের হেফাজতে রয়েছেন। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

এপিবিএনের গাড়িতে আগুন মোহাম্মদপুরে

কুর্মিটোলায় ককটেল বিস্ফোরণ,মিরপুরে বাসে আগুন

প্রকাশিত : ১২:০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬