ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

ইসলামের শত্রুদের হাতিয়ার না হতে ইরাককে ইরানের সতর্কবার্তা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:০২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

ইসলামের শত্রু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতিয়ার না হতে ইরাককে সতর্কতা দিয়েছে ইরান। ইরাকের তেল চোরাচালান ঠেকানো, দুর্নীতি বন্ধ এবং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছ থেকে অস্ত্র নিয়ে নিতে দেশটির প্রধানমন্ত্রী আলি আল-জাইদি কঠোর হচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এ উদ্যোগের প্রশংসা করেছেন। এরপরই ইরান থেকে এলো এমন সতর্কতা।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, তেল চোরাচালান বন্ধ করতে বুধবার ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকার ইরান ও সিরিয়ার সঙ্গে দুটি সীমান্তপথ বন্ধ করে দেয়। তবে ইরান মনে করে, মার্কিনিরা তাদের ওপর স্থল অবরোধ আরোপ করার চেষ্টা করছে। যার অংশ হিসেবে ইরাককে দিয়ে তারা সীমান্ত বন্দ করে দিয়েছে। যেন ইরাক থেকে ইরানে কোনো পণ্য আসতে ও যেতে না পারে।

এমন অবস্থায় ইরাককে ট্রাম্পের আজ্ঞাবহ না হতে সতর্কতা দিয়ে ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনির ‍সহকারী ও উপদেষ্টা মোহাম্মদ মোখবের বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক্সে লিখেছেন, “আমাদের পররাষ্ট্রনীতি বিশ্বাস করে, প্রতিবেশীদের সঙ্গে একই পথ অবলম্বন করা আমাদের একটি অন্যতম ভিত্তি। কঠিন সময়ে, ইরাকের পাশে ইরান তার সব শক্তি নিয়ে পাশে দাঁড়িয়েছে এবং তার বন্ধুত্ব প্রমাণ করেছে।”

তিনি আরও লিখেছেন, “এই শক্ত সম্পর্কের জন্য বাগদাদকে সীমান্তবিষয়ক ইস্যু নিয়ে সতর্ক থাকতে হবে। যেন এটি ইসলামের শত্রুদের হাতের হাতিয়ার না হয় এবং ক্রিমিনাল ট্রাম্পের নীতি প্রয়োগের বিষয় না হয়ে ওঠে।”

সূত্র: আলজাজিরা

জনপ্রিয় সংবাদ

দুদকের সহকারী পরিচালক পদে ১৩ জনের চূড়ান্ত নিয়োগ

ইসলামের শত্রুদের হাতিয়ার না হতে ইরাককে ইরানের সতর্কবার্তা

প্রকাশিত : ০৬:০২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬