খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) খাগড়াছড়ি সদর উপজেলা শাখার ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় খাগড়াছড়ি কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান উক্যসাই চৌধুরী এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় পল্লী এলাকার সার্বিক উন্নয়ন, গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, পল্লী উন্নয়ন কার্যক্রম জোরদার, ঋণ কার্যক্রম এবং বোর্ডের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করতে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। পাশাপাশি পল্লী উন্নয়ন বোর্ডের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় ম্যানেজিং কমিটির সদস্যরা বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।

ডেস্ক রিপোর্ট 






















