ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৩৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
  • ৪০৮ বার দেখা হয়েছে

মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে,‌ সব প্রতিকূলতার সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস।

সোমবার (৩১ মার্চ) জাতীয় ঈদগাহ ঈদুল ফিতরের নামাজের পর দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।‌
এর আগে, জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত ঈদের নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিন সকাল সাড়ে ৮টায় এ জামাত শুরু হয়।

ঈদের এ জামাতে আরও অংশগ্রহণ করেন- প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ হাজারো মুসল্লিরা।

জাতীয় ঈদগাহে প্রধান জামাতের দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম। এবং ক্বারী হিসেবে ছিলেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটা ভ্রমণ হলো না শেষ পর্যন্ত বাসের চাকায় থামল জাহিদের জীবনের পথচলা

জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ১০:৩৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫