ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

কুকুরের সাথে বাইকের ধাক্কা, প্রাণ গেলো দুই শিক্ষার্থীর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:২০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ৪১৯ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত ও ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) বিকেল সাড়ে ৫টায় পাকুন্দিয়া পৌর সদরের বরাটিয়া এলাকায় মোটরসাইকেলের সাথে কুকুরের ধাক্কা লেগে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী একজনের মৃত্যু হলে গুরুতর আহত অপরজনকে তাৎক্ষণিক এলাকাবাসী পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পৌর সদরের বড়বাড়ি এলাকার আফছর উদ্দিন মানিক মিয়ার ছেলে মোঃ লাম (২০) ও পৌর ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও বীর পাকুন্দিয়া এলাকার হাজী জসিম উদ্দিনের ছেলে মোঃ সুবন মিয়া (১৯)। উভয়ই একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকেলে কিশোরগঞ্জ-ঢাকা সড়কের পাকুন্দিয়া উপজেলার পৌর সদরের বরাটিয়া এলাকায় একটি কুকুরের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দু আরোহীর একজন ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান। অপরজনকে স্থানীয়রা হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া বিপরীত দিক থেকে আসা সিএনজি থামাতে গেলে তাৎক্ষণিক ব্রেক চাপায় গাড়িতে থাকা ৫ যাত্রী আহত হয়। ঘটনাস্থলে কুকুরটিও মারা যায়।

পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক বুলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এমন মৃত্যু মেনে নেওয়া যায় না, দুইজনই খুবই মেধাবী ছাত্র ছিল।

পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (এস আই) মোঃ সুজায়েত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ঢাকা-ময়মনসিংহ রেলপথে পাঁচ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ

কুকুরের সাথে বাইকের ধাক্কা, প্রাণ গেলো দুই শিক্ষার্থীর

প্রকাশিত : ১১:২০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫