ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

বাউফলে দিনে দুপুরে চুরি, আতঙ্কে এলাকাবাসী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:২৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ২৪৯ বার দেখা হয়েছে

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৯নং নাজিরপুর ইউনিয়নে দিনে দুপুরে চুরির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার সকাল দশটার দিকে ওই ইউনিয়নের বড় ডালিমা গ্রামের ৮নম্বর ওয়ার্ডে মাহবুব হাওলাদারের ঘরে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় পরিবারের সদস্যরা বাড়ির বাহিরে ছিলেন। এসুযোগে সংঘবদ্ধ চোর চক্র ঘরের তালা ভেঙে ভিতরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

পরে বিষয়টি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী মাহবুব হাওলাদারের ছোট ভাই সারিফ আহাম্মেদ জানান, চুরির ঘটনায় পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বাউফল থানার এস আই মশিউর জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের দ্রুত শনাক্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

চার মন্ত্রণালয়-বিভাগে চুক্তিতে নতুন সচিব নিয়োগ

বাউফলে দিনে দুপুরে চুরি, আতঙ্কে এলাকাবাসী

প্রকাশিত : ১১:২৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫