ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীতে অগ্নিকান্ডে কসমেটিক্সের একটি দোকান ভস্মিভূত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৩১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ৪৬৩ বার দেখা হয়েছে

পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকায় অগ্নিকান্ড একটি কসমেটিক্স দোকান ভস্মিভূত হয়েছে। আগুনে দোকানের অভ্যন্তরে ব্যাপকক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টার দিকে পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকায় উত্তম দাসের মালিকানাধীন একটি কসমেটিক্স দোকানে আগুন লাগে।

স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশন অফিসে আগুনের খবর অবহিত করলে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। পটুয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ রাজিব জানান, খবর পেয়েই আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় আধাঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শকট সার্কিটে আগুনের সূত্রপাত বলেও জানান তিনি।

এ সময় ২২ এবিএন পটুয়াখালীর সহকারী পরিচালক মোহাম্মদ ফরিদ রহমানের নেতৃত্বে ১ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। আগুনে দোকানের ভেতরের মালামাল পুড়ে যায় এবং আনুমানিক দেড় ১ লক্ষাধিক
টাকার ক্ষতি হয়েছে বলে দোকানি উত্তম দাস জানান।

ঢাকা-ময়মনসিংহ রেলপথে পাঁচ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ

পটুয়াখালীতে অগ্নিকান্ডে কসমেটিক্সের একটি দোকান ভস্মিভূত

প্রকাশিত : ১১:৩১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫