ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

নটরডেমের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:১০:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ২২০ বার দেখা হয়েছে

নটরডেমের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
একই দিনে কলেজটির দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটলো

রাজধানী ঢাকার নটরডেম কলেজের ভবনে থেকে পড়ে ধ্রুব ব্রুতদাস (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার রেশ না কাটতেই আরেক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

এবার কলেজটির একাদশ শ্রেণির বিজ্ঞান শাখার মো. আরাফাত রহমান (১৭) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ মে) সন্ধ্যায় রাজধানীর কমলাপুরে জসীমউদ্দীন রোডের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আটতলা ওই ভবনটির দ্বিতীয়তলার একটি ফ্ল্যাটে আরাফাত এবং তার দুই সহপাঠী থাকতেন।

আরাফাতের রুমমেট মো. রিমন চৌধুরী বলেন, “সন্ধ্যার দিকে আরাফাতের রুম বন্ধ দেখে ডেকেছিলাম, কিন্তু সে সাড়া দেয়নি। কিছু সময় পর আবারও ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে কেয়ারটেকারের সহযোগিতায় দরজা ভেঙে দেখি ফ্যানের সঙ্গে বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে।”

তিনি আরও বলেন, “সেখান থেকে আরাফাতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতাল পরে সেখান থেকে রাত পৌনে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।”

জানা গেছে, আরাফাতের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকা প্রসাদ গ্রামের। তার আব্দুল আল মামুন চট্টগ্রাম পোর্টে কর্মরত।

নটরডেম কলেজের ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যুনটরডেম কলেজের ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
উল্লেখ্য, এর আগে এদিন দুপরে কলেজের একটি ভবন থেকে পড়ে ধ্রুব ব্রুতদাস নামে কলেজটির এক এইচএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়। ঘটনার সময় কলেজ গেটে ছেলের জন্য অপেক্ষা করছিলেন ওই শিক্ষার্থীর বাবা।

বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরন করলেন

নটরডেমের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত : ১০:১০:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫