ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

পুরানা পল্টনে চারতলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৪৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ৪৮৮ বার দেখা হয়েছে

রাজধানীর পুরানা পল্টনে চারতলা একটি ভবনের দ্বিতীয় তলায় একটি ল’ চেম্বারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা ১৭ মিনিটে রাজধানীর পুরানা পল্টনে মানিকগঞ্জ হাউস নামের ৪ তলা একটি ভবনের ২য় তলায় একটি ‘ল’ চেম্বারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে সকাল ৯টা ২৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, ঘটনাস্থলে একে একে মোট ছয়টি ইউনিট পাঠানো হয়েছে। ভবনটির দোতলায় একটি ল’ চেম্বার রয়েছে। সেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ঢাকা-ময়মনসিংহ রেলপথে পাঁচ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ

পুরানা পল্টনে চারতলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ১২:৪৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫