ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শুরু হলো আংশিক চন্দ্রগ্রহণ, ধীরে ধীরে লাল হবে চাঁদ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:২৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৬৩ বার দেখা হয়েছে

চন্দ্রগ্রহণ দেখার অপেক্ষা শেষ! ইতিমধ্যে শুরু হয়ে গেছে ‘ব্লাডমুন’ চন্দ্রগ্রহণ। বাংলাদেশ সময় রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় চন্দ্রগ্রহণ শুরু হয়।

আজ রাত ১১টা ৩০ মিনিটে পূর্ণ গ্রহণ শুরু হবে, তখন চাঁদ পুরোপুরি লাল বা রক্তিম রঙ ধারণ করবে। এরপর, এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে রাত ১২টা ১১ মিনিটে এবং সম্পূর্ণ গ্রহণ শেষ হবে রাত ২টা ৫৫ মিনিটে।

যদি আকাশ মেঘমুক্ত থাকে, তাহলে এই অসাধারণ দৃশ্যটি খালি চোখেই দেখা যাবে।

‘সুপার ব্লাডমুন’ চন্দ্রগ্রহণ কি—

এই চন্দ্রগ্রহণের সময় চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে, তাই এটিকে স্বাভাবিকের চেয়ে প্রায় ৭ শতাংশ বড় এবং ১৫ শতাংশ বেশি উজ্জ্বল দেখায়। যখন চাঁদ পৃথিবীর ছায়ায় পুরোপুরি ঢেকে যায়, তখন এটি রক্তিম বা লালচে রঙ ধারণ করে, যে কারণে একে ‘ব্লাডমুন’ বলা হয়।

কত বছর পর চন্দ্রগ্রহণ হয়?

চন্দ্রগ্রহণ একটি নিয়মিত ঘটনা। তবে, ‘সুপার ব্লাডমুন’ সব সময় হয় না। সর্বশেষ এমন একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশে দেখা গিয়েছিল ২০১৮ সালের জুলাই মাসে।

বয়লার বিস্ফোরণে মিরসরাইয়ে কেমিক্যাল কারখানায় আগুন

শুরু হলো আংশিক চন্দ্রগ্রহণ, ধীরে ধীরে লাল হবে চাঁদ

প্রকাশিত : ১১:২৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫