ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁর গবাদিপশুর ভেজাল ওষুধ তৈরির কারখানা সিলগালা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:৩৭:১২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৬১ বার দেখা হয়েছে

নওগাঁর পোরশায় গবাদিপশুর জন্য অবৈধভাবে ভেজাল ওষুধ উৎপাদন ও মজুত করার অভিযোগে ‘ভিলেজ এগ্রোভেট’ নামের একটি প্রতিষ্ঠানকে সিলগালা এবং প্রতিষ্ঠানটির পরিচালককে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নিতপুর ইউনিয়নের বাঙালপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করে উপজেলা প্রশাসন, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ এবং ওষুধ প্রশাসনের যৌথ দল। নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির মালিক রবিউল আউয়াল দীর্ঘদিন ধরে কোনো অনুমোদন ও লাইসেন্স ছাড়াই গবাদিপশুর জন্য ভেজাল ওষুধ উৎপাদন ও বাজারজাত করে আসছিলেন। অভিযানের সময় তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয় এবং ৬২ প্রকার বিপুল পরিমাণ অবৈধ ও ভেজাল ওষুধ জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম বলেন, মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ অনুযায়ী লাইসেন্স ও অনুমোদন ছাড়া গবাদিপশুর ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণ দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান চলবে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন, ওষুধ প্রশাসনের নওগাঁ জেলা কার্যালয়ের ড্রাগ সুপার শাকিব আহম্মেদ, পোরশা থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

বয়লার বিস্ফোরণে মিরসরাইয়ে কেমিক্যাল কারখানায় আগুন

নওগাঁর গবাদিপশুর ভেজাল ওষুধ তৈরির কারখানা সিলগালা

প্রকাশিত : ০১:৩৭:১২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫