ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

খেলার মাঠগুলো দখলমুক্ত ও সংস্কার করলে তরুণরা সুস্থভাবে গড়ে উঠবে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৫০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৫ বার দেখা হয়েছে

চাঁদপুর শহরের খেলার মাঠগুলো দখলমুক্ত ও খেলাধুলার উপযোগী করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলায় এই সম্মেলনের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলোরা।

লিখিত বক্তব্যে বক্তারা বলেন, শহরের প্রধান মাঠগুলো বিশেষ করে হাসান আলী স্কুল মাঠ, সরকারি কলেজ মাঠ এবং আউটার স্টেডিয়াম অব্যবস্থাপনার কারণে ব্যবহার নুপযোগী হয়ে পড়েছে। ফলে তরুণরা খেলাধুলা থেকে সরে গিয়ে মাদক ও অপরাধের দিকে ঝুঁকে পড়ছে। এটি খুবই উদ্বেগজনক। এই পরিস্থিতি থেকে বের হতে হলে মাঠগুলো দ্রুত দখলমুক্ত করে সংস্কার করতে হবে। এছাড়া মাঠ ব্যবস্থাপনায় একটি কার্যকর কমিটি গঠন করতে হবে এবং তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, যদি মাঠগুলো সঠিকভাবে সংস্কার ও ব্যবস্থাপনা করা হয়, তাহলে অন্তত পাঁচ হাজার তরুণ সুস্থ, সচেতন ও গঠনমূলক জীবনের পথে এগিয়ে যাবে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো এবং গণঅধিকার পরিষদ, ছাত্রদল, যুবশক্তি (এনসিপি) নেতৃবৃন্দ মাঠ রক্ষার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন।

লিখিত বক্তব্য পাঠ করেন রাজনৈতিক ফেলো ও জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাহমুদুল হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন কেন্দ্রীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব ও ফেলো ইশরাত জাহান বিন্দু।

সংবাদ সম্মেলন শেষে হাসান আলী মাঠ দখলমুক্ত করার দাবি তুলে ধরেন মামুন খান। তিনি ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে মাঠগুলোর বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

কর্মসূচিতে বিএনপি, গণঅধিকার পরিষদ এবং এনসিপি নেতারা একত্রে অংশগ্রহণ করেন। গোলটেবিল বৈঠকে সহায়তা করে যুক্তরাজ্যের এফসিডিও অর্থায়নে পরিচালিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বি-স্পেস প্রকল্প।

আতহার আলি প্রথমবার পিএসএলে ধারাভাষ্য দেবেন

খেলার মাঠগুলো দখলমুক্ত ও সংস্কার করলে তরুণরা সুস্থভাবে গড়ে উঠবে

প্রকাশিত : ০৭:৫০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫