ঢাকা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নাজিম উদ্দিনকে দেখতে হাসপাতালে ডা. রফিক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:৫৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ২০৯ বার দেখা হয়েছে

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীনের শারীরিক অবস্থার খোঁজ নিতে বুধবার হাসপাতালে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও ডান পায়ে ডায়াবেটিসজনিত নেক্রোটাইজিং ফ্যাসাইটিসে আক্রান্ত হয়ে প্রথমে বারডেম হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন নাজিম উদ্দিন।

পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে যান এবং চিকিৎসা সেবা ব্যয়বহুল হওয়ায় পুনরায় দেশের চিকিৎসকদের ওপর আস্থা রেখে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. আশরাফুল ইসলামের অধীনে ভর্তি হন। তার চিকিৎসার জন্য দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার হাঁটুর উপরের অংশ পর্যন্ত অ্যাম্পুটেশনসহ তিনটি সফল অস্ত্রোপচার করা হয়।

উল্লেখ্য, তিনি গত ২৯ সেপ্টেম্বর আশঙ্কাজনক অবস্থায় ভাস্কুলার সার্জারি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে বারডেমে ভর্তি হন। তখন তিনি তার অন্যান্য রোগের সঙ্গে সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হন। পরবর্তী সময়ে তার শরীরে অ্যালবুমিন কমে যায়, রক্তে লবণের তারতম্যসহ নানা জটিলতা সৃষ্টি হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই আশঙ্কামুক্ত।

বি‌দে‌শের বাংলাদেশ মিশন ব্যবহারে এমপিদের জন্য নতুন নির্দেশনা

নাজিম উদ্দিনকে দেখতে হাসপাতালে ডা. রফিক

প্রকাশিত : ০৪:৫৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫