ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

স্মরণকালের বৃহৎ সমাবেশ হবে ২ ডিসেম্বর: মাঠ পরিদর্শনে আট দলের নেতৃবৃন্দ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৩০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
বরিশাল বেলসপার্ক ময়দানে বিভাগীয় সমাবেশস্থল পরিদর্শন করেছেন ইসলামী ও সমমনা ৮ দলের নেতৃবৃন্দ। রোববার বিকেলে আট দলের বরিশাল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বেলসপার্ক মাঠে যান। তারা স্টাইজ, প্যান্ডেল, মাইক স্পট, মিডিয়া স্পট, শৃঙ্খলা এবং নিরাপত্তা বিষয়ে পুঙ্খানুপঙ্খ খোঁজ খবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবর, নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জেলা আমির মাওলানা আব্দুল জব্বার, জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, ইসলামী আন্দোলন বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মোঃ লোকমান হেকিম, সেক্রেটারি মাওলানা মোঃ আবুল খায়ের, বরিশাল জেলা সভাপতি মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, সহ সভাপতি মাওলানা জামিলুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের বরিশাল জেলা সভাপতি মাওলানা মোঃ জুবায়ের গালিব, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বরিশাল জেলা সভাপতি মোঃ মনির হোসেন, জেলা সেক্রেটারি নান্নু হাওলাদার, বরিশাল মহানগর খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, বরিশাল পশ্চিম জেলা সভাপতি অধ্যাপক সাইদুর রহমান শাহীন, বরিশাল মহানগর সাধারণ সম্পাদক শামসুল আলম নজরুল উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলন, নিজামে ইসলাম ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা ও মহানগররের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, আগামী ২ ডিসেম্বর ইসলামী ও সমমনা ৮ দলের বরিশাল বিভাগীয় সমাবেশে হবে স্মরণকালের বৃহৎ লোকসমাগম। প্রত্যেক দলের কর্মী সমর্থকরাই এটি সফল করতে সর্বোচ্চ চেষ্টা করছেন। তাই মাঠের শৃঙ্খলা, নিরাপত্তা ও যানজট এড়াতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তাছাড়া এই সমাবেশ থেকে দেশের আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিবেন নেতৃবৃন্দ।

পাওনা টাকা চাওয়ায় সাবেক যুবদল নেতাকে পেটানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

স্মরণকালের বৃহৎ সমাবেশ হবে ২ ডিসেম্বর: মাঠ পরিদর্শনে আট দলের নেতৃবৃন্দ

প্রকাশিত : ০৯:০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫