ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বাউফলে সাড়ে ১২ মণ অবৈধ শাপলা পাতা মাছ জব্দ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ১৯৯ বার দেখা হয়েছে
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :
ঢাকা- বাউফল ও দশমিনাগামী অন্তরা পরিবহন নামের একটি যাত্রীবাহি বাস থেকে ৫টি অবৈধ শাপলা পাতা মাছ জব্দ করা হয়েছে। আটককৃত মাছগুলোর মোট ওজন ৪৯৮ কেজি, যা প্রায় সাড়ে ১২ মণ।
আজ রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২ টার দিকে বাউফল থানার সামনে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। জানাগেছে, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী শাপলা পাতা মাছ ধরা, মারা, পরিবহন বা বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও চোরাচালানের মাধ্যমে ঢাকা থেকে বাউফলে এসব মাছ আনা হয়।
বাউফল বন বিভাগের কর্মকর্তা বদিউজ্জমান সোহাগ বলেন,”গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি অন্তরা পরিবহনের একটি বাসে অবৈধ শাপলা পাতা মাছ আনা হচ্ছে। পরে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করি। এ বিষয়েআইনগত ব্যবস্থা নেয়া হবে।”

জাপানের ৫ পেট্রোল বোট যুক্ত হলো বাংলাদেশ নৌবাহিনীর বহরে

বাউফলে সাড়ে ১২ মণ অবৈধ শাপলা পাতা মাছ জব্দ

প্রকাশিত : ১২:১৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫