ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বৃদ্ধকে চোখ উপড়িয়ে হত্যা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:২৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৩৪০ বার দেখা হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তোজাম্মেল হক তোজু (৬৫) নামে এক পুকুর পাহারাদারকে নৃশংসভাবে চোখ উপড়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তোজাম্মেল হক তোজু পারদিলালপুর গ্রামের মৃত জুনাব আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মুসলিমপুর এলাকার বেলাল উদ্দিনের নুন্যা পুকুর পাহারার দায়িত্বে ছিলেন।
নিহতের ছেলে নফিউল্লাহ (২৫) জানান, “কে বা কারা আমার বাবার চোখ উপড়ে হত্যা করেছে আমরা জানি না। সকালে এক ব্যক্তির ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাবার মরদেহ দেখতে পাই।”
নিহতের স্ত্রী নিলুফা বেগম ও মেয়ে সায়েমা খাতুন বলেন, তাদের কারও সাথে কোনো শত্রুতা ছিল না।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া এবং চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে এবং পুলিশ হত্যাকারীদের শনাক্ত করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

পাওনা টাকা চাওয়ায় সাবেক যুবদল নেতাকে পেটানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বৃদ্ধকে চোখ উপড়িয়ে হত্যা

প্রকাশিত : ১২:২৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫